দেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়: শামা ওবায়েদ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম

ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মানুষ ২০১৮ সালে ভোট দিতে পারিনি। ২০২৪ সালের ডামি নির্বাচনে মাধ্যমে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। এ দেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়। ১৭ বছর গণতন্ত্র হরণ করে ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিলো।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে গজারিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমি ধিক্কার জানাই যে গত ১০ মাস ধরে ঐকমত্য কমিশনের নামে দিনের পর দিন আলোচনার নাটক করা হয়েছে। ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছু না।

তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বার্থে অনেক কিছুতে মতামত ভিন্ন থাকা স্বত্বেও গণতন্ত্রের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে, আমরা “নোট অব ডিসেন্ট” দিয়ে জুলাই সনদ সই করেছি। কিন্তু ফ্যাসিবাদের পতনে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেঈমানি করেছে এই ঐকমত্য কমিশন। জুলাই সনদের সাথে কমিশনের রিপোর্টের কোনো মিল নাই। এটা রাজনৈতিক দলগুলোর সাথে ধোঁকাবাজি, দেশের প্রত্যেকটা মানুষের সাথে ধোঁকাবাজি করা হয়েছে।

২৪ এর অভ্যুত্থানে বিএনপিসহ সকল ছাত্র সমাজ ও অভিভাবকেরা মাঠে নেমেছিলো এই দেশে গণতন্ত্র দেখার জন্য উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে কারো কোনো নিরাপত্তা নাই, কারো কর্মসংস্থানও হচ্ছে না। 

তিনি বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যদি নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং ডিসেম্বরে শিডিউল ঘোষণা করতে গড়িমসি হয়, তাহলে ভেবে নেবো ক্ষমতার লোভ তাদের পেয়ে বসেছে। 

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর