ভোট বিঘ্নিত হলে জামায়াতকে দায় নিতে হবে: ব্যারিস্টার খোকন

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজকে গণভোট করার কে ম্যান্ডেট দিয়েছে এমন প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গোটা জাতি ও জনগণ ভোট চায়। ভোটের আগে গণভোট চায় না। 

তিনি আরও বলেন, ভোটের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং ভোট বিঘ্নিত হয় তার জন্য জামায়াতে ইসলামীকে দায় নিতে হবে। ঐকমত্য কমিশন ও জামায়াতের প্রস্তাব, পিআর ও গণভোট; বিএনপি এটি প্রত্যাখান করলো।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি ভোটের জন্য প্রস্তুত আছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিগত ১৭ বছরের মতো বিএনপির নেতা-কর্মীরা তার বিরুদ্ধেও আন্দোলন করার প্রস্তুত আছে। প্রয়োজনে আবার রাস্তায় নামবে বিএনপির কর্মীরা। জিয়ার সৈনিকরা, খালেদা জিয়ার সৈনিকরা ও তারেক রহমানের সৈনিকরা দেশের জন্য জীবন দিতে পিছপা হটবে না।

তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিটি দলকে নিবন্ধন পেতে হলে কিছু নিয়ম কানুনের মেনে নিবন্ধন পেতে হয়। তার মধ্যে অন্যতম হলো প্রতিটি দলের জেলা-উপজেলায় এমনটি ইউনিয়নেরও দলীয় অফিস থাকতে হবে কিন্তু জামায়াতে ইসলামীর এ ধরনের কোনো অফিস নাই। কিন্তু তারা মসজিদকে দলীয় অফিস ব্যবহার করছে। জামায়াতে ইসলামী কোথাও কোনো অফিস না থাকলে প্রয়োজনে বিএনপির অফিস ব্যবহার করার অনুরোধ করেন, তারপরেও মসজিদকে জামায়াতের অফিস হিসেবে ব্যবহার না করতে নিষেধ করেন। 

খোকন আরও বলেন, আমার চাই নির্বাচন পর্যন্ত শান্তি। আপনারা আমাদের সাথে গত ২৭ বছর ধরেছিলেন। এখন মসজিদকে দলীয় অফিসা বানানোকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ করতে চাই না। 

সোনাইমুড়ী পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন  নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানিসহ আরও অনেকে।

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর