ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকেলে দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিলো। খেলাধুলা করার সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। 

এর জের ধরে দুই দল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর