রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় চাঁদার দুই লাখ টাকা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে নিজ দোকানে এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাকে হত্যা করে ইউসুফ হোসেন নামে স্থানীয় যুবদল কর্মী ও তার সহযোগীরা জানিয়েছেন নিহতের স্বজনরা। 

স্থানীয়রা জানান, নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া এলাকার মজিবুল হকের ছেলে এবং স্থানীয় বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। ইউসুফ হোসেন একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবদল কর্মী বলে জানিয়েছে স্থানীয় বিএনপি। হত্যাকাণ্ডের পর সাহারপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বলেন, আমার স্বামী তার শ্যালককে বিদেশে পাঠানোর জন্য একটি সংস্থা থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন। বিষয়টি জানার পর ইউসুফসহ তিনজন সেই টাকা চাঁদা হিসেবে দাবি করে। কয়েক দিন ধরে তারা বারবার দোকানে এসে হুমকি দিচ্ছিলো।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে এসে তিনজন দোকানে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, হত্যাকারী ইউসুফ যুবদলের কর্মী এবং নিহত আনোয়ার বিএনপির কর্মী। দুজনই দলের সাথে যুক্ত থাকলেও বড় কোনো পদে নেই।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমির ফয়সাল বলেন, আনোয়ার হোসেনের বুক ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান, তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বিস্তারিত যাচাই করা হচ্ছে।
 

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর