ভৈরবে অধিক গতিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন, বিঘ্নিত যোগাযোগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮ এএম

ভৈরব-দৌলতকান্দি রেলষ্টেশনের মাঝামাঝি এলাকায় আপ লাইনে মালবাহী কন্টেনারের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে চট্রগ্রাম, সিলেট ও নোয়াখালীর আপলাইনে রেল যোগযোগ বন্ধ রয়েছে। 

ফলে ডাউন লাইন দিয়ে আপলাইনের ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রাখলেও আপ লাইনের ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা বিলম্বিত হচ্ছে। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায়। 

ভৈরব রেলের ষ্টেশন মাষ্টার রতিশ বিশ্বাস জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৬০১নং মালবাহী কন্টেইনার ট্রেনটি রাত ১০টা ১৫ মিনিটে ভৈরবে ষ্টেশন অতিক্রম করে। ভৈরবের সিগনাল এলাকার পরই ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ লাইটি বন্ধ হয়ে যায়, ডাউন লাইন দিয়ে আপ লাইনের ট্রেনগুলির চলাচল স্বাভাবিক রেখেছি। 

image


রাত দেড়টায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উদ্বার কাজ শেষ করে দুর্ঘটনা কবলিত বগিটিকে দৌলতকান্দি ষ্টেশনে নিয়ে যাওয়া হয়। 

এরপর শুরু হয়েছে রেললাইন সংস্কারের কাজ। সর্বশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত চট্টগ্রামের সাথে ঢাকার আপলাইনটি স্বাভাবিক হয়নি। 

এরিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের পরিবহন সহকারী আমিনুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনটি অতিরিক্ত মাল বহন এবং অধিক গতি থাকার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। 

নরসিংদী রেলওয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কন্টেইনারের বগিটি লাইনচ্যুত হওয়ার পর প্রায় এক কিলোমিটারের বেশী দূরত্বে গিয়ে থামে। এতে বোঝা যায় যে, নির্ধারিত গতির চেয়ে বেশী গতিতে কন্টেইনারটি চলছিল। এতে লাইনের এক কিলোমিটার স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।

image



একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর