ইঁদুরে তার কাটায় ব্ল্যাকআউট, যমুনাতে সার উৎপাদন বন্ধ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

ইঁদুর বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় ব্ল্যাকআউট হয়ে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন।

কারখানার জিএম অপারেশন মো. ফজলুল হক জানান, মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে শনিবার নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে। 

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কোথাও ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৪ নভেম্বর ২০২৫ গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হলেও কখনো গ্যাসচাপ কমে যাওয়ায়, কখনো প্রযুক্তিগত ত্রুটিতে উৎপাদন থেমেছে। এবার নতুন যুক্ত হলো ইঁদুরের উপদ্রব।

গত ২২ জানুয়ারি রাতে আবারও গ্যাস সংকট দেখা দেয় এবং একই সঙ্গে বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে টানা ১১ দিন ধরে বুস্টার কম্প্রেসার মেরামতের কাজ শেষে ১২ দিনের মাথায় মঙ্গলবার রাত থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়। 

জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাংগাইল, রাজবাড়ী ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় ইউরিয়া সার সরবরাহ করে কারখানা কর্তৃপক্ষ।

আরবিএস
গ্যাস সঙ্কটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নাদিম (২৪), এমাম (২০) নামে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে জামালপুরের তারাকান্দির দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কাজ হারিয়ে বিপাকে কারখানার শ্রমিকরা, শঙ্কায় আছেন কৃষকরাও। জাতীয় নির্বাচনের আগে...
ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে পেতে রাখা ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে স্কুল ছাত্র জাহিদুল খানের (১২) মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে নলছিটি  পৌরসভার ৩নং ওয়ার্ডের শীতলপাড়ায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর