জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ কাণ্ডে অভিযুক্তর জামিন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ করার অভিযোগে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলম জামিন পেয়েছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই জামিন মঞ্জুর করেন।

গত ৩১ জানুয়ারি জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়। দলটির পক্ষ থেকে তাৎক্ষণিক জানানো হয় যে, অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছে।

তদন্ত শেষে গত তিন ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ডিবি পুলিশ ছরওয়ার আলমকে আটক করে।

সাইবার নিরাপত্তা আইনের আওতায় হাতিরঝিল থানায় করা এই মামলায় অভিযোগ করা হয়, বঙ্গভবনের অফিশিয়াল ই-মেইল ব্যবহার করে ম্যালওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। তবে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

জামায়াতে ইসলামী এই ঘটনাকে তাদের আমিরের ভাবমূর্তি নষ্ট করার একটি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছে। 

একাত্তর/এসি
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগী বেশি এবং হামের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)...
দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তেল আছে সংসদে, কিন্তু দেশে নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ ছরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা...
পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর