গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে জামালপুরের তারাকান্দির দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কাজ হারিয়ে বিপাকে কারখানার শ্রমিকরা, শঙ্কায় আছেন কৃষকরাও। জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলকভাবে কারখানা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।

১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে চালু হয় প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।

গ্যাস না থাকায় ৫ সেপ্টেম্বর সকাল থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। 

এদিকে উৎপাদন বন্ধ থাকায় সার সংকটের শঙ্কায় পড়েছেন কৃষকরা। এমন হলে সারের দামও বাড়তে পারে বলে জানান ডিলাররা। 

জাতীয় নির্বাচনের আগে সারের কৃত্রিম সংকট তৈরি করতেই ষড়যন্ত্রমূলকভাবে কারখানা বন্ধের অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, এই কারখানাটি ভালোভাবে চলুক, কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার সরবরাহ হোক, এই বিষয়টি তারা স্বাভাবিকভাবে নিতে না পারার কারণে বারবার নানা অজুহাত দেখিয়ে কারখানা বন্ধ করে দেয়।     

গ্যাস সরবরাহের মাধ্যমে দ্রুত কারখানা চালুর দাবি জানিয়েছেন সার কারখানার শ্রমিক কর্মচারীসহ কৃষকরা।

 

আরবিএস  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর