গাজিপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করেছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় প্রভাতে তিনি এ পতাকাস্তম্ভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আজ মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার মহান আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আত্মত্যাগে অনুপ্রাণিত হওয়ার পাথেয়।

গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ 'চির উন্নত বিজয় নিশান' এর উদ্বোধন

তিনি বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।

মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পতাকা উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের শিক্ষা দেয়। আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান রইল এই চেতনাকে ধারণ করে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

একাডেমি প্রাঙ্গণে স্থাপিত পতাকা-স্তম্ভটির উচ্চতা ১২০ ফুট। যা দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাথাকে বহন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরবিএস
জাতীয় পতাকার নকশাকারদের মধ্যে অন্যতম শিব নারায়ণ দাসকে শেষ বিদায় জানালো কুমিল্লা। 
রাজশাহী রেল স্টেশনে ধূমপান করতে নিষেধ করায় এক যুবকের ঘুষিতে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে।
রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৪ হাজার ৩৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।বুধবার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রাজশাহীতে ১৫৫টি ভোটকেন্দ্রে...
নরসিংদীতে টহলরত আনসার সদস্যদের বেঁধে লুট করা দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ১০ ডাকাত গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর ঘটনার পর নরসিংদী, মুন্সিগঞ্জ,...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর