দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

পানিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিনি দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান। তিনি বলেন, সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব।

শনিবার (২১ মার্চ) সকালে নিজ জেলা লক্ষ্মীপুরে মডেল মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এক মাস ধরে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। আমাদের আন্তরিকতা ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। দেশবাসীর সহযোগিতায় আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

তিনি আরও বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। আজ আমরা সবাই মিলে ঈদ উদযাপন করছি। লক্ষ্মীপুরসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্ত্রী আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর