ভুল বিকাশ নম্বরে কপাল পুড়ছে তিনশ’ বয়স্ক মানুষের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬ পিএম

ভাতার তালিকায় বিকাশ নম্বর ভুল দিয়েছে কর্তৃপক্ষ, অথচ তার খেসারত দিচ্ছেন নাটোরের নলডাঙ্গার তিনশ'র বেশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি। 

তাদের ভাতার টাকা চলে গেছে অন্য বিকাশ নম্বরে। সেই টাকা পেতে নয় মাস ধরে সরকারি দপ্তরে ঘুরছেন, কিন্তু সমাধান মিলছে না। 

ভুলের বিষয়টি নিয়ে একে অপরকে দুষছেন বিকাশ এজেন্ট আর সমাজসেবা কর্মকর্তারা। কিন্তু এতে সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই হচ্ছে না। 

নল-ডাঙ্গার পিপরুল ইউনিয়নের বিলজোয়ানী গ্রামের সাহেব আলী। দুই দফায় গত ৯ মাসের বয়স্ক ভাতার সাড়ে চার হাজার টাকা পাবার কথা ছিলো তার।

 কিন্তু তার নিজের নম্বরে আসেনি এক টাকাও। একই ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা পাননি উপজেলার তিনশো বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা। কর্তৃপক্ষের ভুলে ভাতার তালিকায় তাদের বিকাশ নম্বরই তোলা হয়নি। 

টাকা ফেরত পাবার আশায় প্রতিদিনই সমাজসেবা অফিসে যোগাযোগ করছেন অসহায় এসব মানুষ। কিন্তু মিলছে না সদুত্তর। 

ভাতার তালিকায় মোবাইল নাম্বার ভুল এন্ট্রির বিষয়টি নিয়ে একে অপরকে দুষছেন সমাজসেবা অফিসের কর্মকর্তা ও বিকাশ এজেন্ট।কিন্তু কেউই সমাধান দিচ্ছেন না। 

অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজসেবা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। 

নলডাঙ্গায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা মোট ৯ হাজার ১৩৪ জন। 



একাত্তর/এআর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর