ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে কিল-ঘুষি, নিহত এক

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকায় বসাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদর নৌ-ঘাটে এ ঘটনা ঘটে। 

নিহত হানিফ (৫৫) নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মো. হারিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খা-এর ছেলে এলেম খার সাথে বগডহর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়ার মধ্যে নৌকায় বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। এসময় হাতাহাতির একপযার্য়ের এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক অংকন রায় জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। 

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কেউ বলছেন বাকবিতণ্ডার একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান, আবার কেউ বলছেন এলোপাতাড়ি ঘুষিতে তিনি লুটিয়ে পড়েন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা। 

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর