এক কুকুরের কামড়ে ১৫ জন আহত!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১২ পিএম
প্রতীকী ছবি 

শেরপুরের শ্রীবরদীতে একটি পাগলা কুকুরের কামড়ে ১৫জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় যাকে যেখানে পেয়েছে কামড়িয়েছে ওই কুকুর। আহতরা শ্রীবরদী ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানায়, দুপুরে কালো রঙয়ের একটি কুকুর প্রথমে মরিচাপাড়া, পুরান শ্রীবরদী, মামদামারীসহ বিভিন্ন এলাকায় যাকে যেখানে পেয়েছে তাকে সেখানেই কামড়িয়েছে। এতে শিশুসহ ১৫জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকীরা শ্রীবরদীতে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে কুকুরের কোন ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই বাইরে থেকে কেনা ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা।

মামদামারী গ্রামের মোফাজ্জল হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে কুকুরের কোন ভ্যাকসিন দেয় নাই, আমি বাইরে ওষুধের দোকান থেকে কিনে এনেছি। আমার মতো অনেকেই আজ ভ্যাকসিন কিনে এনেছে। যদি সব কিছু কিনতেই হয় তাহলে হাসপাতালে কি পাওয়া যায়?’

আরও পড়ুন: পাঁচ টাকার জন্য রিকশাচালক খুন

বাঘহাতা গ্রামের মাহাজল হোসেন বলেন, ‘দুপুরে পাগলা একটি কুকুর বিভিন্ন এলাকায় কামড়িয়েছে। এতে আমার মেয়েও আহত হয়েছে। পরে হাসপাতালে আনলে ডাক্তাররা বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে বলে। এজন্য আমরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসি। আসলে সবারতো ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই। তাই হাসপাতাল থেকে দেওয়া দরকার।’

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় বলেন, ‘উপজেলা পর্যায়ে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয় না। তাই জেলা সদর হাসপাতালে দিতে হবে। এজন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি ও তাদের বলেছি জেলা সদর হাসপাতালে যেতে। কিন্তু অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনেছে এজন্য আমরা তাদের দিয়েছি। তাছাড়া, আজ বৃহস্পতিবার বলে সব কিছু বন্ধ। রোববার সদর হাসপাতাল থেকে আহতরা ভ্যাকসিন নিতে পারবেন।’ 


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর