ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু, আহত দুই

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মোহাব্বতপুর গণেশপার গ্রামের আনোয়ার প্রভু ওরফে নারায়ণ (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। এ ঘটনায় আহত অন্য দুজন হলেন—একই এলাকার কবি (২৫) ও ভবানন্দ (২৩)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি জমিতে নারায়ণ ও তার ছেলে একসঙ্গে পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছেলে নিমাই মারা যান।

গুরুতর আহত অবস্থায় বাবাসহ অপর দুই যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণ মারা যান। আহত বাকি দুই যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শাজাহান আলী জানান, ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এবং তার বাবাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই সঙ্গে মাঠে কাজ করতে গিয়ে বাবা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে চলছে মাতম।

একাত্তর/এসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে সোনারচরে যাওয়ার পর এই...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর