প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

সংবিধান অনুযায়ীই আমাদের পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের জাতীয় সংসদ থেকে সংবিধান সংশোধন করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রধান নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাথে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিইসির সাথে সাক্ষাৎ শেষে গয়েশ্বর চন্দ্র রায়  বলেন, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন।

তিনি বলেন, এখন আমরা ২০ আগস্ট  নির্বাচনের জন্য অপেক্ষায় থাকব।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। কনফিউশন সৃষ্টি করে লাভ নেই। সংবিধান সংশোধন প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরের চ্যাপ্টার বা বিষয়। পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে।

এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বীর বিক্রমের পক্ষে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদের মনোনয়পত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে আজ সকাল ১১টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়  আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরবিএস
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর