অপেক্ষার বাঁধ ভাঙলো, ৭০ বছর পর দেখা মা-ছেলের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০ পিএম

অবশেষে মায়ের কোলে ফিরলেন ৭০ বছর আগে হারিয়ে যাওয়া শিশু আব্দুল কুদ্দুস মুন্সি। বর্তমানে সেই শিশুর বয়স ৮০ ছাড়িয়েছে। আর মা মঙ্গলেমা বিবির বয়স এখন একশোর উপরে। কিন্তু এতো বছরেও হারিয়ে যায়নি মা আর সন্তানের মধ্যকার ভালোবাসা। সেই ঘটনার সাক্ষী হলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। 

এতো বছর পর ছেলে আসছে, একথা জানার পর বাড়ির সামনে একটি চেয়ারে বসে অপেক্ষা করছিলেন কুদ্দুস মুন্সির শতবর্ষী মা। ছেলে সেখানে পৌঁছালে চাওয়া-পাওয়ার সব সীমানা পেড়িয়ে এক হৃদয়-বিদারক মুহূর্ত উপস্থিত হয় তাদের সামনে। জড়িয়ে ধরেন দুজন দুজনকে। ৭০ বছরের পর দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন মা-ছেলে।

image


শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামে, মঙ্গলেমার বিবির বাড়িতে বৃদ্ধ মা-ছেলের এমন আবেগঘন মুহূর্ত দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি আশপাশের লোকজনও। সকাল থেকেই গ্রামের লোকজনসহ সংবাদকর্মীরা ভিড় করেন ওই বাড়িতে।

আরও পড়ুন: ৭০ বছর পর ছেলের সঙ্গে দেখা হচ্ছে মায়ের

৭০ বছর আগে পুলিশ সদস্য চাচার সাথে ব্রহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় বেড়াতে এসে হারিয়ে যান ১০ বছর বয়সী আব্দুল কুদ্দুস মুন্সি। অনেক খোঁজা-খুজির পর তাকে না পাওয়া গেলে, হাল ছেড়ে দেন পরিবারের সদস্যরা। কুদ্দুস নিজেও জানতেন না তার বাড়ি কোথায়। শুধু জানতেন গ্রামের নাম। এর সূত্রে ধরেই অবশেষে ফেসবুকের কল্যাণে আপন ঠিকানাসহ প্রিয়জনদের খুঁজে পেয়েছেন আব্দুল কুদ্দুস মুন্সী। 

image


গেলো এপ্রিলে আইয়ূব আলী নামের পরিচিত একজনের ফেসবুক আইডি থেকে নিজের হারিয়ে যাবার গল্প বলেন আব্দুল কুদ্দুস। নিজের পরিচয় ও জন্মস্থানের তথ্য দিয়ে আব্দুল কুদ্দুস মুন্সী আকুতি জানান, জীবনে একবার হলেও পরিবারের সাথে দেখা করার।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার গ্রামের বাসিন্দারা সাড়া দিতে থাকেন। এক পর্যায়ে আব্দুল কুদ্দুসকে খুঁজে পান তার পরিবারের সদস্যরা।

image


আব্দুল কুদ্দুসের স্বজনরা জানান, এখনও জীবিত আছেন তার শতবর্ষী মা ও এক বোন। এরই মধ্যে মায়ের সাথে ভিডিও কলে কথাও বলেছেন আব্দুল কুদ্দুস। এই ঘটনায় আলোড়ন ফেলেছে আব্দুল কুদ্দুসের বর্তমান আবাসস্থল বাগমারার বাড়ুইপাড়া গ্রামেও। খুশি আব্দুল কুদ্দুসের স্ত্রী-সন্তানরাও।


একাত্তর/আরবিএস

সিরাজগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর