পদ্মায় একই দিনে ৩৫ কেজির বাগাইড় ও ১২ কেজির চিতল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৪ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৩৫ কেজি ১৫০ গ্রামের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলে দুলাল মোল্লার জালে মাছটি ধরা পরে। এ সময় নদীর পাড়ে মাছটি নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরিঘাটের সাদিয়া মৎস আড়তের মালিক মোঃ মহম্মদ আলী মন্ডল জানান, শনিবার বিকেলে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে দুলাল মোল্লা। এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাগাইড় মাছটি ধরা পরে। পরে মাছটিকে স্থানীয় খালেক মোল্লার আড়তে নিয়ে আসলে ১২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেওয়া হয়। মাছটিকে বেশি দামে বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে বেধে রাখা হয়েছে সেই সাথে ঢাকার ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে একই দিন ভোরে পদ্মা-যমুনা মোহনায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়ে। শনিবার ভোর রাতে স্থানীয় জেলে রতন  হালদারের জালে ধরা পড়ে মাছটি।

image


শনিবার সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে আনলে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১৫'শ ৫০টাকা কেজি দরে ১৮ হাজার ৬'শ টাকায় মাছটি কিনে নেন।

জেলে রতন হালদার জানান, প্রতিদিনের মত গত শুক্রবার দিবাগত রাতে সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ শিকারে গেকে সারারাত তেমন কোন মাছ না পেয়ে অনেকটা হতাশই ছিলেন। এর মধ্যেই বড় সাইজের মাছ আটকা পড়ে।

আরও পড়ুন: অপেক্ষার বাঁধ ভাঙলো, ৭০ বছর পর দেখা মা-ছেলের

এবিষয়ে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর চিতল মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশী। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে গাজীপুরের এক ব্যাক্তির কাছে ১৬ টাকা কেজি দরে মোট ১৯হাজার ২'শ টাকায় বিক্রি করেছি। 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা সবাই লাভবান হচ্ছে। তাছাড়া পদ্মা নদীর মাছের বেশ চাহিদা থাকায় জেলে ও মাছ ব্যাবসায়ীদের বিক্রি করতেও বেগ পেতে হচ্ছে না। 


একাত্তর/টিএ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর