মা ইলিশ রক্ষায় অভিযান, ২৫ হাজার মিটার জাল জব্দ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম

মা ইলিশের প্রজনন মৌসুম নিশ্চিত করতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদী ও সাগর মোহনায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, রাঙ্গাবালী উপজেলার গহীনখালী, চরমোন্তাজ, সোনারচর, কলাগাছিয়া ও চরকাশেম এলাকা সংলগ্ন বুড়াগোরাঙ্গ নদী, তেতুলিয়া নদী ও সাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  ২০ হাজার মিটার  সুতার জাল, ৫ হাজার মিটার চরঘেরা জাল, একটি বেহুন্দী জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি  ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে, যোগ করেন হারুন-অর-রশীদ।

একাত্তর/আরএ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি বোটসহ ছয় মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর