উত্যক্তের শিকার মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:০৯ এএম

পটুয়াখালীর কলাপাড়ার আরামগঞ্জ গ্রামে অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তারের গলায় ফাঁস দেয়া মরদের উদ্ধার করছে পুলিশ।  আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে নিহত মাদ্রাসা ছাত্রীর মা শাহিনুর বেগম কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন আরামগঞ্জ মোহাম্মদিয়া নূরানি মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান, মিঠাগঞ্জ ইউনিয়নের রাকিবুল ইসলাম খান, ফয়সাল খান, শাকিল হাওলাদার, ইয়াসিন কবির ও আলাউদ্দিন হাওলাদার।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, দুপুরে আরামগঞ্জ গ্রামের নিজ বাসা থেকে লামিয়া আক্তারের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

মামলায় নিহত মাদ্রাসা ছাত্রীর মা উল্লেখ করেন,  লামিয়া আরামগঞ্জ আলীগঞ্জ দারুল ইসলাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রতিদিন লামিয়া তার ছোট ভাই মুছা হাওলাদারকে মোহাম্মদিয়া নূরানি মাদ্রাসায় নিয়ে যেত।  ওই মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান তাকে উত্যক্ত করতো।  একপর্যায়ে শিক্ষক আতাউর লামিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। লামিয়া বিয়ের প্রস্তাব অস্বীকার করলে তাকে মুঠোফোনে ও নানাভাবে অশ্লীল কথাবার্তা বলতো ওই মাদ্রাসা শিক্ষক। লামিয়া বিষয়টি বাসায় জানালে তাকে হুমকি দিতে শুরু করে শিক্ষক আতাউর ও তার অন্য সহযোগীরা।

মামলার বিবরণে বলা হয়, গত শুক্রবার (৩ নভেম্বর) শিক্ষক আতাউর তার পাঁচ সহযোগীকে নিয়ে লামিয়ার বাসায় গিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া। এসব অশ্লীল কথাবার্তা সহ্য করতে না পেড়ে লোকলজ্জায় শনিবার নিজ ঘরের আড়ায় ফাঁসে ঝুলে লামিয়া আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের।

এদিকে, লামিয়ার আত্মহননের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসা শিক্ষক আতাউরসহ মামলার পাঁচ আসামি আত্মগোপনে চলে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান,  তারা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন।  মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একাত্তর/জো
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর