বাড়ির সামনের গাছে ঝুলন্ত বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির সামনের জিলাপি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ষাটোর্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল দশটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা আকলিমা বেগম (৬০) ওই গ্রামের মৃত আনোয়ার খানের স্ত্রী ও চার কন্যার জননী। মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অভিমানে বৃদ্ধ মা এভাবে আত্মহননের পথ বেছে নেবে, তা ভাবতেও পারছেন না তারা। এমন ঘটনায় হতবাক গ্রামবাসীও।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার রাতে বিদেশ ফেরত মেজমেয়ের সাথে টাকা-পয়সা নিয়ে আকলিমার তর্ক হয়। রাতে এ কলহ শেষ হওয়ার পর তারা দু’জনই নিজ নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। রোববার সকালে নিহতের মেয়ে লাইজু ঘরের বাইরে বের হলে বাড়ির সামনের জিলাপি (এক ধরণের বাবলা) গাছের সাথে আকলিমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে গ্রামবাসীর এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কলাপাড়া থানায় খবর দেয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাইয়েবুর রহমান জানান, সকালে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর