কেজিদরে বিক্রি করা সরকারি পাঠ্যবইসহ ট্রাক জব্দ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা থেকে রাতের আঁধারে সরকারি নতুন পাঠ্যবই কেজি দরে বিক্রির পর ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে ট্রাকসহ চার টন বই জব্দ করেছে স্থানীয় প্রশাসন। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

জব্দ করা বইয়ের বাজারমূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। ঝিনাইদহের ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছে ২০ টাকা কেজি দরে ৫৪ হাজার টাকায় এ চার টন পাঠ্যবই বিক্রির অভিযোগ মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আবুবকর সিদ্দিক ও বাংলা প্রভাষক মো. হাসানের বিরুদ্ধে।

জব্দ করা বইগুলো মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারুপাঠ, কৃষি শিক্ষা, আনন্দপাঠ, গার্হস্থ্য অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের। বইগুলোর ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই অতিরিক্ত থাকলে তা জমা দিতে হয়। সরকারি পাঠ্যবই বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। 

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি  আ. মালেক আকন্দ বলেন, মাদ্রাসার পুরাতন কাগজ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। পাঠ্যবই বিক্রির কোন রেজুলেশন হয়নি। এ ঘটনার দায়ভার পুরোপুরি প্রিন্সিপালের।

এ বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আবুবকর সিদ্দিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কৌশিক আহমেদ জানান, রাতের আঁধারে সরকারি বই বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে তারা বইগুলো আটক করে মহিপুর থানার হেফাজতে রেখেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি পাঠ্য বই  অব্যবহৃত থাকলে সরকারি গুদামে জমা দিতে হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ কী প্রক্রিয়ায় বইগুলো বিক্রি করেছেন, তা তদন্ত  করা হচ্ছে।  কোন আইনের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর