ঝুঁকিতে তিনশ’ বছরের মাহিলারা মঠ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৩:৫৩ পিএম

বরিশালের গৌরনদীর অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাহিলারা মঠ। প্রায় তিনশ’ বছরের পুরোনো ২৭ দশমিক ৪৩ মিটারের হেলে থাকা মঠটি মন্দির শিল্পের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই মঠটির সবশেষ সংস্কার হয়েছে পনেরো বছর আগে। এখন গাইডওয়াল ঝুঁকির পাশাপাশি রয়েছে আরও অনেক সমস্যা।

সরেজমিনে ঘুরে দূর থেকে দেখলেই বোঝা যায় বরিশালের গৌরনদী এলাকার মাহিলারা মঠটি দক্ষিণ দিকে হেলে আছে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মঠ নিয়ে চালু থাকা মিথ হলো নির্মাণের পর মায়ের দুধের ঋণ শোধের কথা বলায় মাথা হেলে পড়ে। শত শত বছর ধরে এভাবেই মঠটি হেলে আছে।

‘সরকার মঠ’ নাম হলেও এলাকার নাম অনুসারে এখন মাহিলারা মঠ নামেই পরিচিত। একে কেন্দ্র গড়ে উঠেছে মন্দির এবং আশ্রম। যেখানে নানা পার্বণ অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠান ছাড়াও দেশ এবং দেশের বাইরের দর্শনার্থী আসেন সুউচ্চ এই মঠ দেখতে।

দর্শনার্থীরা জানান, তারা মঠের অনেক প্রশংসা শুনে দূর থেকে এটি দেখতে এসেছেন।

মঠ কমিটির সাধারণ সম্পাদক রতন দাস জানান, পনেরো বছর আগে মঠটির সংস্কার হয়। পাশেই দীঘি থাকায় গাইডওয়াল দুর্বল হয়ে ঝুঁকি বেড়েছে।

বরিশাল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টডিয়ান আরিফুর রহমান বলেন, মাহিলারা মঠ শত শত বছর ধরেই এভাবে হেলে আছে। সার্বিক পরিচর্যার জন্য আমাদের একজন লোক ওখানে নিয়োগ দেয়া আছে।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা গ্রামে ২৮৪ বছর আগে এই মঠ নির্মাণ করেছিলেন রুপ রাম দাসগুপ্ত। কালের সাক্ষী এই স্থাপনা রক্ষার জন্য দ্রুত সংস্কারের দাবি উঠেছে।

 

একাত্তর/আরএ
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর