পটুয়াখালীতে জগন্নাথ মন্দিরে প্রতিমা ভাঙচুর

আপডেট : ২২ মে ২০২৪, ১০:১৮ এএম

পটুয়াখালীতে জগন্নাথ দেবের একটি নাট মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে প্রতিমার গা থেকে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মন্দিরের সিটিটিভি ফুটেজ দেখে এক দুর্বৃত্তকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার কলাপাড়া উপজেলার পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় মন্দিরের শীতলা, মনসা ও কালী প্রতিমা ভাঙচুর করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান, প্রাথমিক আলামত ও সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ক্যামেরায় দাড়িওয়ালা ও লম্বা পাঞ্জাবি পড়া একজনকে দেখা গেছে। তাকে ধরতে অভিযান চলছে। 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জী বলেন, দুপুর সোয়া একটার দিকে তারা ভাঙা প্রতিমা দেখতে পেয়ে থানায় জানান। বর্তমানে কলাপাড়ায় সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির বন্ধনে থাকলেও একটি চক্র পরিস্থিতি উত্তপ্ত করতে এ ঘটনা ঘটাতে পারে। থানায় মামলা করা হবে বলে জানান। 

একাত্তর/এসি
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর