রাসেল’স ভাইপার আতঙ্কে টেঁটা কেনার হিড়িক!

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:২১ পিএম

রাসেল’স ভাইপার আতঙ্কে টেঁটা বা ঝুপি কেনার হিড়িক পড়েছে বরিশালের আগৈলঝাড়ায়। দম ফেলার সময় পর্যন্ত পাচ্ছেন না আগৈলঝাড়ার টেঁটা তৈরির মৌসুমি কারিগররা।

আষাঢ়-শ্রাবণ মাস আসলেই ব্যস্ততা বাড়ে বরিশালের আগৈলঝাড়ার টেঁটা বা ঝুপি তৈরির কারিগর ও বিক্রেতাদের। এখানে তৈরি করা টেঁটা আকারভেদে বিক্রি করা হয় ৪০০ টাকা থেকে ১৬০০ টাকায়। আর এসব কিনতে ভিড় জমায় জেলার বিভিন্ন উপজেলার মানুষ। 

বরিশালের আগৈলঝাড়ায় লোহা ও গুনা আগুনে পুড়িয়ে, পিটিয়ে, বাঁশের কুড়া বা হাতল লাগিয়ে তৈরি হয় টেঁটা। একে ঝুপি বা ফুলকুচি নামেও ডাকে স্থানীয়রা। টেঁটা তৈরির মৌসুম চলে এখন।

টেঁটা তৈরির কারিগর ও বিক্রেতারা জানান, বর্ষা মৌসুমে টেঁটার চাহিদা বেড়ে যায়। তাই বাড়ে টেঁটা তৈরির ব্যস্ততা। তখন এই কাজে পুরুষের সাথে হাত লাগায় নারীরাও। একেকটা টেঁটা তৈরিতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা।

সাধারণত মাছধরার কাজে এই টেঁটা ব্যবহার হয়। আগৈলঝাড়ার টেঁটার মান ভালো, তাই বিভিন্ন হাটে টেঁটা কিনতে ভিড় জমায় আশপাশের উপজেলার মানুষ। এবার এই টেঁটার চাহিদা আরও বেশি।

টেঁটা কিনতে আসা লোকজন জানান, এবার শুধু মাছ শিকার নয়, রাসেল’স ভাইপার আতঙ্কেও টেঁটা কিনছেন অনেকেই! 

প্রতি বছর মৌসুমি ব্যবসা হিসেবে টেঁটা তৈরির কাজে যুক্ত থাকে ২০টি পরিবার। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে টেটার চাহিদা থাকে কার্তিক-অগ্রহায়ণ মাস পর্যন্ত।

 

একাত্তর/জো
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর