রাঙ্গাবালীতে সড়কের শৃঙ্খলায় মাঠে শিক্ষার্থীরা

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৩:৪৮ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে উপজেলা সদর থেকে এ কার্যক্রম শুরু করেন তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশজুড়ে চলা কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলায়ও কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা।

সকাল থেকে শিক্ষার্থীরা সদর রোডের চৌরাস্তাসহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতা মূলক প্রচারণা চালায়।

শিক্ষার্থীরা জানান, রাঙ্গাবালীর প্রধান যানবাহন মোটরসাইকেল। এ কারণে মোটরসাইকেল চালক এবং আরোহীদের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঝুঁকি কমাতে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে তারা বার বার আহ্বান জানাচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক মোস্তাফিজুর রহমান শাহির জানান, যেসব দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল বিক্রি করা হয়, সেসব দোকানে হেলমেটবিহীন চালকের কাছে পেট্রোল বিক্রি না করার জন্য লিফলেট দেয়া হয়েছে। এ কাজ চলমান থাকবে।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর