বরিশালে চেকপোস্টে শিক্ষার্থীদের পিটুনিতে তরুণ নিহতের অভিযোগ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:৩১ পিএম

বরিশালে চেকপোস্টে দায়িত্বরত শিক্ষার্থীদের বেধড়ক পিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার ভোরে নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় চেকপোস্টে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর মাঈনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মারধরে রাসিব নামের এক তরুণ নিহত হয়েছেন।মৃতদেহ শেরেবাংলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত তরুণের নাম রাসিব আকন। পেশায় শ্রমিক রাসিব জেলার বেতাগী উপজেলার হোসনাবাত ইউনিয়নের ইউনুস আকনের ছেলে।

সহকারী কমিশনার নাফিসুর রহমান জানান, ভোরে ওই এলাকায় রাসিবকে আটক করে শিক্ষার্থীরা। তাদের দাবি অনুযায়ী, রাসিবের কাছে ছুরি পাওয়া যায়। তাকে আটকে রেখে বেধড়ক পেটানো হয়। বেলা ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা। পরে পুলিশের পরামর্শে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক শেখ সাফায়াত হোসেন বলেন, রাসিব আকনকে আটকের সময় শার্ট রক্ত মাখা ছিলো ও তার কাছ থেকে উদ্ধার করা দা রক্তমাখা ছিলো। ডাকাত আতঙ্ক থাকায় তাকে জনতা মারধর করেছে। তারা থানায় নিয়ে গেলে তখনো রাসিব সুস্থ ছিল। সেখান থেকে মেডিকেলে নেবার পথে গাড়িতে বসে অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শ্রমিক রাসিবের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছেন এই সমন্বয়ক।

নিহত রাসিবের ভাই রাকিব মোবাইলে একাত্তরকে জানান, বাসে তল্লাশি করে অস্ত্র পাওয়ার দাবি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাই ডিপ টিউবওয়েলের মিস্ত্রির কাজ করতো। তার কাছে কোনো অস্ত্র পাওয়া গেছে কি না তা আমাদের দেখানো হয়নি। বিকেল পাঁচটার দিকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান একাত্তরকে বলেন, লিখিত এজাহার পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার করে মামলা গ্রহণের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।

একাত্তর/এসি
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর