১৪ বছর পর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল নেতা জিয়াউর রহমানের মৃত্যুর ১৪ বছর পর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমানসহ ৬৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার ছাত্রদল নেতা জিয়াউর রহমানের ভাই ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তাইফুর রহমান বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

বাদী পক্ষের কৌশুলী অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন ও আদালতের বেঞ্চ সহকারি মো. কাইউম এ আদেশের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম, আব্দুর রহমান তালুকদার, আবু সালেহ, নিজাম আকনসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২৫ জনকে।

মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ২৪ অক্টোবর ছাত্রদল নেতা জিয়াউর রহমানকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাড়ি থেকে আসামিরা অস্ত্রের মুখে তুলে নিয়ে পাখিমারা বাজারে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রাখে।

এরপর আসামিরা জিয়াউরের বাড়িতে গিয়ে মামলা না করার হুমকি দিয়ে ১৭টি গরু ও ১৬টি ছাগল ছিনিয়ে নেয়। এর নির্দেশদাতা ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী সভাপতি মাহবুবুর রহমান।

মামলায় আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর জিয়াউর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় ওই সময় কলাপাড়া থানা পুলিশকে নিহতের  লাশ ময়নাতদন্ত করার জন্য অনুরোধ করা হলেও ১নং আসামি মাহবুবের প্রভাবে পুলিশ ভিকটিমের লাশ দ্রুত দাফনের জন্য চাপ দেয়। এমনকি থানা ও আদালতে তখন মামলা করতে পারেনি ভুক্তভোগীর পরিবার।

বর্তমানে দেশে নিরপেক্ষ সরকার থাকায় বাদী তার ভাইয়ের হত্যা ও লুটতরাজের বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, আদালতের আদেশ হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর