বরগুনায় ধস্তাধস্তি-সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সভা পণ্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

বরগুনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সভা দুই দফা বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও সংঘর্ষে পণ্ড হয়েছে সভা। এসময় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌ বাহিনী। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সভা শুরু হয়ে ভেস্তে যায়। পরে বিকেলে তিনটার দিকে আবারও শুরু হলে সংঘর্ষের এক পর্যায়ে তা পণ্ড হয়।

কয়েকজন শিক্ষার্থী জানান, সকালে সভা শুরুর কিছু সময় পরে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে মীর নিলয়, রেজাউল করিম রেজা ও মিমির দুই পক্ষ। 

তারা জানান, এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে নৌ বাহিনী রেজা ও মিমির পক্ষের শিক্ষার্থীদের শিল্পকলার বাহিরে বের করে দেয়। এসময় শিক্ষার্থীরা মীর নিলয়কে ছাত্রলীগের দালাল বলে ভুয়া ভুয়া স্লোগান দিতে  থাকে। পরে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টির সমাধানের কথা বললেও শিক্ষার্থীরা শান্ত হয়নি। এক পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়। 

এরপর উপজেলা প্রশাসন ও নৌ বাহিনীর সহায়তায় বিকেল সাড়ে তিনটার দিকে পুনরায় সভাটি শুরু হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে নৌ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়। 

শিক্ষার্থী সুজন বলেন, মীর নিলয় ছাত্রলীগের সন্ত্রাসী। সরকার পতনের আন্দোলনে তার কোনো অবদান ছিল না। অথচ কেন্দ্রীয় সমন্বয়করা তাকে নিয়েই সভা করছেন। অথচ যারা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা এখন কোণঠাসা।

সাকিব নামে আরেক শিক্ষার্থী বলেন, মীর নিলয় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম করে আসছে। 

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর নিলয় সাংবাদিকদের বলেন, ছাত্রদলের নেতা কর্মীদের ইন্ধনে কয়েকজন শিক্ষার্থী আমার সুনাম ক্ষুণ্ণ করছেন। 

বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, পরিবেশ শান্ত করতে কাজ করছে প্রশাসন। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আটক শিক্ষার্থীর বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। 

একাত্তর/এসি
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর