ভোলায় ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ডুবলো ১৫ ট্রলার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

দ্বীপ জেলা ভোলায় ঝড়ের আঘাতে জেলার লালমোহন উপজেলায় প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া মনপুরা উপজেলায় বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ১৫টি মাছধরা ট্রলার ডুবে গেছে।

শুক্রবার রাতে ঝড় আঘাত হানলে ট্রলার ডুবির ঘটনায় এখনো মো. আলাউদ্দিন (৪৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। আলাউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জেলেরা জাল ও নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। রাতে আকস্মিক ঝড় শুরু হলে মাছ ধরার ওই ১৫টি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের সব জেলেদের আশপাশের নৌকা ও ট্রলারের জেলেরা উদ্ধার করলেও একজন নিখোঁজ রয়েছেন।

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় নিখোঁজ জেলেকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।

অন্যদিকে চরকলাতলীর মনির বাজার, রামনেওয়াজ মাছঘাটসহ মনপুরার বিভিন্ন জায়গায় ঝড়ের প্রভাবে গাছপালা, ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

লালমোহন উপজেলার বদরপুর, কলাম, নাজিরপুর, লডহাডিঞ, পশ্চিমচর উমেদ এলাকায় ঝড়ে অন্তত অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে এখানকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

একাত্তর/আরএ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৪২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে সাগরে টানা উদ্ধার অভিযান চললেও...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর