ধান্দায় ব্যস্ত হলে ফ্যাসিবাদ দ্রুতই ফিরবে: নূর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের আয় করা যতো টাকা আছে সেটা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা ও বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ পট-পরিবর্তনের পর যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, নিজেরা সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পরি তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদ পুনর্গঠন হলে বাংলাদেশ ভয়ঙ্কর সংকটে পরবে।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রয়াত নেতা মো. শাহজাহান খানের বার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন- দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কি নির্মম, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিলো। সেই বাকশালের কালো থাবা ৯৬ তে- শেখ হাসিনা দিতে না পারলেও ২০০৮ সালে ঠিকই দিয়েছে। এই রকমের বাকশালি চিন্তার ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামী বাংলাদেশ কোনো জায়গা হবে না।

ভিপি নূর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই জেলা বিএনপিকে চিঠি দিয়েছিলেন গলাচিপা- দশমিনায় আমাকে সাহায্য করার জন্য। জেলা বিএনপি’র নেতাকর্মীদের থেকে অনেক সাহায্য পেয়েছি কিন্তু কিছু নেতাকর্মীরা সাহায্য না করে বরং অসৌজন্য আচরণ করছেন। ওই চর অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাট প্রতিঘাত ধাক্কা খেয়ে এখানে এসেছি। তাই আমাদের ছোটখাটো ধাক্কা দিয়ে দাবানো যাবে না।

ভিপি নূর ছাড়াও সভায় বক্তব্য রাখেন মরহুম শাজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে মরহুম শাজাহান খানের সহধর্মিনী আনোয়ার খান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোরাভ মিয়া।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর