ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:৩৯ পিএম

পটুয়াখালীতে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলার দুমকি উপজেলার ‘ফোমাস ব্রিকস’ নামে ইটভাটায় এই ঘটনা ঘটে।

ইটভাটার মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ভাঙতে শুরু করে। বাধা দিলে তাদের লোকজন চাঁদা দাবি করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আখতার নিলয় জানান, ইটভাটাটি আবাসিক ও আবাদি জমির পাশে অবস্থিত। এর বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই। অবৈধ ওই ইটভাটা উচ্ছেদ করতে গেলে তার ওপর মালিক পক্ষ চড়াও হয়। এসময় সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

তিনি জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর