মাছ লুটের মচ্ছবে বাধা, পুলিশকে ধাওয়া হাজারও জনতার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:১১ পিএম

সুনামগঞ্জে মাছ লুটের মচ্ছব চলছে। গত এক সপ্তাহে অন্তত ৯টি জলমহাল থেকে লুট করা হয়েছে কয়েক কোটি টাকার মাছ। 

শুক্রবার (৭ মার্চ) সকালে জেলার শাল্লা উপজেলা সতোয়া জলমহালে মাছ লুট করতে যায় হাজারও জনতা। খবর পেয়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া দিয়েছে। এতে পুলিশ ও মাছ লুট করতে আসা জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সকালের সতোয়া বিলে দ্বিতীয় দফায় আশেপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় পুলিশ। এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া দেয়। ঘটে পাল্টা ধাওয়ার ঘটনাও। এক পর্যায়ে মাছ ধরতে আসা জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে জলমহাল এলাকা ছেড়ে যান মাছ ধরতে আসা কয়েক হাজার জনতা। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। জলমহালের মাছ সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। 

এদিকে সরকারি জলমহালে মাছ না ধরার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর