লামিয়ার মৃত্যুর চাপ নিতে পারছেন না মা-বোন, হাসপাতালে ভর্তি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম

জুলাই বিপ্লবে শহীদ জসিম হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়ার ধর্ষণের স্বীকার হয়ে আত্মহত্যায় মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েছে তার মা রুমা বেগম ও ছোট বোন। বর্তমানে তারা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (২৭ এপ্রিল) রাতে লামিয়ার দাফনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। এসময় অজ্ঞান হয়ে যাওয়া ও শ্বাসকষ্ট নিয়ে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। 

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন লিজা জানান, মানসিক চাপ থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅডারে (পিটিএসডি) তারা আক্রান্ত হন। তবে বর্তমানে অনেকটা ভালো আছেন।এ অবস্থায় নিকটজনদের কাউন্সিলিংয়ের মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা ত্বরান্বিত হবে। 

এদিকে লামিয়ার মা-বোনের অসুস্থতার খবরে হাসপাতালে খোঁজ নিয়েছে জেলা প্রশাসন।

জুলাই আন্দোলনরে শহীদ দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের জসিম উদ্দিন হাওলাদারের মেয়ে গত ২৬ এপ্রিল রাতে রাজধানী ঢাকার শেখের টেকে মায়ের ভাড়া বাসায় গলায় ফাঁস দেয়। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে  চিকিৎস্যক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এর আগে গত ১৮ মার্চ লামিয়া বাবার কবর জিয়ারত করে দাদাবাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামে স্থানীয় দুই কিশোরকে আসামি করে পরদিন দুমকি থানায় মামলা করা হয়। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। তাদের ডিএনএ টেস্টও করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও আসনি। এরই মধ্যে মানসিক চাপে লামিয়া আত্মহত্যা করেন।

লামিয়ার মরদেহ রোববার সন্ধ্যায় ঢাকা থেকে পটুয়াখালী আনা হয় এবং বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন শরীক হন।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর