নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী পটুয়াখালীতে উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:০৭ এএম

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগকে (৪৫) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার পায়রাকুঞ্জ ফেরীঘাট থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর দেড়টার দিকে তাকে তার ব্যবহৃত গাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পটুয়াখালী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তার শরীরে ইলেকট্রিক শক ও বেধড়ক মারধর করায় গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পুলিশ দুটি গাড়ি উদ্ধার করেছে। তবে ড্রাইভারসহ অপহরণকারীরা পালিয়ে গেছে।

উদ্ধার ব্যবসায়ীর নারায়ণগঞ্জের নিউ চাষারা ৮৯নং জামতলা এলাকার মৃত আব্দুস সালাম ও মোসা. রহিমা বেগম দম্পতির ছেলে।

অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ জানান, তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক জন পরিচালক পদে আছেন। রোববার রাত ৯টার দিকে তিনি তার নিতাইগঞ্জের অফিস থেকে বাসায় ফেরার পথে তার গাড়িটি তুলারাম কলেজ গেটের সামনে আসলে ৫ থেকে ৬ জনের একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে গাড়িতে উঠেই তার হাত পা ও চোখ বেধে ফেলে। এসময় তাকে মারধরও করা হয়।

ব্যবসায়ী সোহাগের দাবি, মারধর করার পর তার শরীরের বিভিন্নস্থানে ইলেকট্রিক শক দিলে তিনি অজ্ঞান হয়ে পরেন। এরপর তিনি সোমবার বেলা ১১টার দিকে জ্ঞান ফেরার পর পটুয়াখালীর পায়রা কুঞ্জের ফেরিঘাটে লোকজনকে ইশারা করেন তাকে উদ্ধার করার জন্য। পরে লোকজন এসে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পটুয়াখালী আড়াইশো বেড হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ জানায়, সোমবার সকালে অপহরণকারীরা ব্যবসায়ী সোহাগ মিয়াকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাটে নির্মাণাধীন সেতুর বালির মাঠে গাড়িসহ ফেলে রেখে অন্য একটি গাড়িতে অপহরণকারীরা পালিয়ে  যায় বলে ধারণা  করা হচ্ছে। স্থানীয় লোকজন দুপুর ১টার দিকে দুটি গাড়ি অনেক সময় পড়ে থাকতে দেখে গাড়ির পাশে গিয়ে দেখতে পান গাড়ির মধ্যে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক লোক। ওই লোক তাদের সাহায্য চাইলে  তারা থানা পুলিশকে খবর দিলে ডিবি, সদর থানা ও নৌ পুলিশ তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশের সাথে পটুয়াখালী পুলিশ যোগাযোগ করলে নারায়ণগঞ্জ পুলিশের একটি দল তার স্ত্রীসহ সন্ধ্যা ৬টার দিকে হেলিকপ্টারযোগে পটুয়াখালীতে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য ব্যবসায়ী সোহাগকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপারেশন) মো. সাজেদুল ইসলাম সজল বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. সোহাগ উদ্ধার করে। উদ্ধারের পর তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নারায়ণগঞ্জ পুলিশের একটি দল ও তার স্ত্রী তানিয়া আক্তার হেলিকপ্টার নিয়ে এসে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

তিনি জানান, সোহাগের ড্রাইভারের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে অপহরণের সাথে তার ড্রাইভারের যোগসাজশ থাকতে পারে। আমাদের এখানে একটি সাধারণ ডায়েরি হয়েছে। যেহেতু ঘটনাস্থল নারায়ণগঞ্জ এবং ওই ব্যবসায়ী একইস্থানের তাই সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করবে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর