সিলেটে ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:১৫ এএম

সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অস্বাভাবিক হারে বৃষ্টিপাত বেড়েছে। এবার মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ৫৭০ মিলিমিটার। ১৯৮৮ সালের মে মাসে সিলেটে সর্বোচ্চ ১১৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো। দীর্ঘ এটি ছিলো মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সেটি ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয় চলতি বছরে। গত মে মাসে মোট বৃষ্টি হয়েছে ১৯০৭ দশমিক ৬ মিলিমিটার। এই মাসে ২৪ দিন বৃষ্টি হয়েছে।

মাসের হিসেব ছাড়াও কেবল গত ৩১ আগস্ট ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির নতুন রেকর্ড।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ক্লাইমেট চেঞ্জ বিভাগের সাবেক প্রধান ও জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ১৯৫৬ সাল থেকে সিলেট আবহাওয়া অফিসে বৃষ্টি ও তাপমাত্রা রেকর্ড করা হয়। সারা মে মাসজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা অতীতের যে কোনো মে মাসে হয়নি। একদিনে ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাতেরও ইতিহাস নেই।

এবার একদিনে সর্বোচ্চ বৃষ্টির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালের ২০ জুন সিলেটে একদিনে ৩৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেটি ২০০০ সাল পর্যন্ত ছিল সর্বোচ্চ। সেই বছরের ১২ জুন সিলেটে নতুন রেকর্ড সৃষ্টি হয়। ২৪ ঘণ্টায় ৩৬২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়। ২৫ বছর পর্যন্ত এটিই ছিল একদিনে সর্বোচ্চ বৃষ্টি। গত ৩১ মে সেই রেকর্ড ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ বৃষ্টির নতুন রেকর্ড দাঁড়ায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার।

এছাড়াও একদিনে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টির হয়েছে, ১৯৮৭ সালের আগস্টে ৩০২ মিলিমিটার, ২০২২ সালের ১৮ জুন ৩০৩ মিলিমিটার এবং ২০২৩ সালের ২ আগস্ট ৩০৭ মিলিমিটার।

হঠাৎ করে অতিবৃষ্টির কারণে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সড়ক, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি উপচে প্রবেশ করে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ।

একাত্তর/আরএ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর