ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম: ডিলার ও গণ অধিকারের নেতা আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম

পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামে।

আটক ব্যক্তিরা হলেন, ফেয়ার প্রাইজের ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহোদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার উপ-পরিদর্শক সুমন রঞ্জন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রতনদী তালতলী ইউনিয়নের ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার সাগর হোসেন দুদা ফেয়ার প্রাইজের কার্ডধারীদের কাছ থেকে প্রতি ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা নিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম চাল বিতরণ করেন। এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেন।

৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে ৫২ জনকে চাল বিতরণের পর এ অনিয়ম ধরা পড়ে।

স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুই জনকে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করে।

গলাচিপা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান এ বিষয়ে বলেন, আমি গলাচিপার বাইরে আছি। এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্তের ডিলার বাতিল করা হবে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি জানান, অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে।

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় গলাচিপা থানায় মামলা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর