নতুন উদ্যোমে বাংলাদেশ গড়তে খাল খননে অগ্রাধিকার: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

নতুন আঙ্গিকে ও নতুন উদ্যোমে একটি বাংলাদেশ গড়ে তুলতে সরকার খাল খনন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজের মাধ্যমেই সারাদেশের খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বিশ্ব খাল খনন’ কর্মসূচির উদ্বোধনী স্থানটি পরিদর্শন করেন।

অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, সারাদেশের খালগুলো খালের স্থানেই রয়েছে। কেউ যদি অবৈধভাবে কোনো স্থাপনা গড়ে তোলে, তবে তাকে স্বাভাবিক নিয়মেই সেই স্থান ছেড়ে দিতে হবে। দখলমুক্ত করতে গিয়ে কোনো আইনি জটিলতা দেখা দিলে আমরা জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তা মোকাবিলা করবো। 

তিনি আরও বলেন, দীর্ঘ বছর এই কর্মসূচি বন্ধ থাকায় অনেক খালের পাড় দখল হয়েছে এবং বর্জ্যের স্তূপ জমেছে, যা এখন সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা ছিলো একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এই কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে অনেক জেলায় স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজ শুরু করেছেন এবং জনগণের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে খাল খনন কর্মসূচি নতুন মাত্রা পাবে।

অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর