পিরোজপুরে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

পিরোজপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর একটার দিকে জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—আবদুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, দুই দিন আগে মায়ের সঙ্গে নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে আসে আবদুর রহমান ও আবু বক্কর। সকালেও তারা মায়ের সঙ্গেই খেলা করছিলো। বড়ো ভাই আবদুর রহমান টিউবওয়েল চেপে মাকে পানি তুলে দিয়ে কাজে সাহায্যও করছিলো।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই একটি পুরাতন খাল রয়েছে, যা কয়েক দিন আগে সরকারিভাবে পুনঃখনন করায় বেশ গভীর ছিলো। সোমবার মায়ের সঙ্গে সেই খালে গোসল করতে গিয়ে দুই ভাই বেশ আনন্দ পেয়েছিল। ধারণা করা হচ্ছে, আজ দুপুরে মায়ের অগোচরে তারা পুনরায় সেই খালে যায় এবং নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে তাদের নিথর দেহ ভেসে ওঠে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, নতুন খনন করা খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।

উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর