গঙ্গা স্নানে কলাপাড়া ও কুয়াকাটায় শতবর্ষী রাস উৎসব শুরু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

ভোরের আলো ফোটার আগেই কুয়াকাটায় বঙ্গোপসাগরে গঙ্গা পূজা ও গঙ্গা স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। 

সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে অর্ধলক্ষাধিক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটায় পাশাপাশি মসজিদ ও মন্দির রয়েছে; কিন্তু তারপরও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে চলছে এ উৎসব। এটাই বাংলাদেশের সম্প্রীতি। বর্তমান সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের উৎসব উদযাপন করে আসছে। এবারও নির্ভয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার তাদের সব ধরনের সহায়তা দিয়েছে। 

কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সাগরের জলে গঙ্গা স্নান করলে জাগতিক পাপ ও মনের কালিমা দূর হয়—এ বিশ্বাসে প্রতিবছর পূর্ণিমা তিথিতে শঙ্খধ্বনি এবং ঢাক-ঢোলের বাদ্যে কলাপাড়া ও কুয়াকাটায় রাস উৎসব পালিত হয়।

উৎসব উপলক্ষে সোমবার বিকেলে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম থেকে সাগর তীরে গঙ্গাপূজা ও নামকীর্তন শেষে অধিবাসের মঙ্গল ঘট স্থাপন করা হয়। রাতে বের করা হয় শোভাযাত্রা। একই সময়ে গোপাল মূর্তি নিয়ে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম থেকেও শোভাযাত্রা বের হয়।

রাত ১১টার পর পূর্ণিমা তিথির লগ্নে কলাপাড়ায় বৃন্দাবনের আদলে নির্মিত রাস কুঞ্জে বসানো হয় রাধা-কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা। এ সময় অষ্টসখী সাতবার রাস কুঞ্জ প্রদক্ষিণ করে মঙ্গল ঘট স্থাপন করেন। মদন মোহন সেবাশ্রমে ৯৯ বছর ধরে এই রাস উৎসব উদযাপিত হয়ে আসছে।

সারারাত ধর্মীয় আলোচনা ও নামকীর্তন শেষে ভোরে গঙ্গা স্নান করেন পুণ্যার্থীরা। গঙ্গা স্নান শেষে অনেকে পরলোকগত বাবা-মা ও স্বজনের নামে পিণ্ড দান করেন এবং মাথা মুণ্ডন করেন। ১১ বছর আগে প্রয়াত বাবার নামে কুয়াকাটায় পিণ্ড দান করেন পুণ্যার্থী পাপিয়া ও আয়ুষ্মান মিত্র। তারা জানান, গয়ায় গিয়ে বাবার নামে পিণ্ড দান করতে না পেরে কুয়াকাটায় এ আচার সম্পন্ন করেছেন।

গঙ্গা স্নান শেষে ভক্তরা কলাপাড়ার রাস কুঞ্জ পরিদর্শনে যান। তাদের ভাষ্য, বৃন্দাবনে যাওয়া সম্ভব হয় না বলে ঈশ্বরের কৃপা ও সান্নিধ্য লাভের আশায় তারা রাস কুঞ্জে আসেন। এছাড়া রাস মেলা থেকে শাখা, সিঁদুরসহ সংসারের প্রয়োজনীয় সামগ্রী কেনার কথাও জানান তারা।

কলাপাড়া মদন মোহন সেবাশ্রম রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীল রতন হালদার জানান, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত রাস মেলা চলবে। মেলায় দেড় শতাধিক ব্যবসায়ী এসেছেন। এবার লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং মেলায় বিক্রি কোটি টাকা ছাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যবসায়ীরা জানান, রাস মেলায় বেচাকেনা ভালো হওয়ায় ইতিমধ্যে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পণ্য সাজিয়ে বসেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, গঙ্গা স্নান ও উৎসবকে ঘিরে কুয়াকাটা ও কলাপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পাশাপাশি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া ২৪ ও ২৫ নভেম্বর রাস উৎসব উপলক্ষে বাউল গান ও কবি গানের আয়োজন রাখা হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায় এক পরীক্ষার্থীর মূল উত্তরপত্র না পাওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ...
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বেতন-ভাতা উত্তোলনের...
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী দুবলার চরে পৌঁছেছেন।
পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা...
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায় এক পরীক্ষার্থীর মূল উত্তরপত্র না পাওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ...
বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল রাজকীয় ঢঙে, অতিথিদের আপ্যায়নে প্রায় ১ হাজার ২০০ মানুষের খাবারের আয়োজন, ডিজে তৈরি, আর কনে হিনা বিয়ের সাজে বসে আছেন বর আসার অপেক্ষায়।
হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে অনলাইনে গান গাওয়ার চরম মূল্য দিতে হলো ইরানের জনপ্রিয় ২৯ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদি ও তার কনসার্ট দলের চার সদস্যকে। সোমবার ইরানের কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স...
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককেও আটক করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর