কুয়াকাটায় রাস উৎসব: সোমবার অধিবাস, মঙ্গলবার গঙ্গাস্নান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যার্থীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী এবং কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী রাসমেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎসবকে ঘিরে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম এবং কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দুই মন্দিরে ১৭ জোড়া করে রাধাকৃষ্ণের প্রতিমায় রংতুলির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিমা কারিগরেরা জানান, বৃষ্টির কারণে প্রতিমা শুকাতে কিছুটা সময় লাগলেও রোববারের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। পাশাপাশি কলাপাড়ার মদন মোহন সেবাশ্রমে তৈরি হচ্ছে রাসকুঞ্জ। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে ইতিমধ্যে পসরা সাজাতে শুরু করেছেন।

প্রায় ২০০ বছর ধরে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কলাপাড়া ও কুয়াকাটায় এই রাস উৎসব ও গঙ্গাস্নান উদযাপিত হয়ে আসছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের গঙ্গাস্নান ও রাসমেলায় লক্ষাধিক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটবে। উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ কুয়াকাটা ও কলাপাড়ায় আসতে শুরু করেছেন।

উৎসবে আসা পুণ্যার্থী তিথি মিত্র ও উষা দে বলেন, পূর্ণিমার এই পুণ্য তিথির ঊষালগ্নে গঙ্গাপূজা ও স্নান করলে জাগতিক পাপ দূর হয়—এ বিশ্বাস থেকেই তারা প্রতিবছর এখানে আসেন।

কলাপাড়া মদন মোহন সেবাশ্রমের পুরোহিত নির্মল চক্রবর্তী বলেন, রাস পূর্ণিমার তিথিতে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। পুণ্যার্থীরা কুয়াকাটায় স্নান সেরে কলাপাড়া পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে নির্মিত রাসকুঞ্জ প্রদক্ষিণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

এদিকে উৎসব ঘিরে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে সৈকতের ব্যবস্থাপনা নিয়ে কিছু সমস্যার কথা জানিয়েছেন পর্যটকেরা। রাহুল দাস ও জীবন কৃষ্ণ নামের দুই পর্যটক বলেন, কুয়াকাটা সৈকত ছবির মতো সুন্দর হলেও রাতে আলোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। গঙ্গাস্নানের আগে সৈকতে আলো নিশ্চিত করা এবং পড়ে থাকা বালুর বস্তা অপসারণ না করলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার চন্দ্র জানান, সোমবার রাতভর মন্দিরে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ ও কীর্তন অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান সম্পন্ন হবে।

কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ দাস কালা বলেন, ২৩ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে রাসের আনুষ্ঠানিকতা। উৎসব সফল করতে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করছেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে উদযাপন কমিটির একাধিক বৈঠক হয়েছে। মন্দির এলাকা, সৈকত ও সড়কে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, ২৩ নভেম্বর রাত থেকেই প্রশাসনের ভ্রাম্যমাণ টহল শুরু হবে। ২৪ নভেম্বর গঙ্গাস্নানের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এছাড়া থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে রোববার (২২ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে প্রায় দুইশত বছর ধরে সাগর...
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার...
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন রোগী।
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর