পরীক্ষার উত্তরপত্র উধাও: গলাচিপায় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষককে শোকজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায় এক পরীক্ষার্থীর মূল উত্তরপত্র না পাওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে তাদের জবাব দিতে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

গত ১৮ নভেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। 

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে এবং অনুলিপি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০৬ নম্বর কেন্দ্রে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এক পরীক্ষার্থীর মূল উত্তরপত্র পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ‘গলাচিপায় ভোকেশনাল পরীক্ষায় ৪৭ খাতার একটি উধাও, দায়িত্বের অবহেলার অভিযোগ’ শিরোনামে গত ১৭ নভেম্বর একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নোটিশে উল্লেখ করা হয়, প্রকাশিত প্রতিবেদনে আনা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত উত্তরপত্র উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ কিংবা দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কাজে গাফিলতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ২৬ নভেম্বরের মধ্যে তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
ভোরের আলো ফোটার আগেই কুয়াকাটায় বঙ্গোপসাগরে গঙ্গা পূজা ও গঙ্গা স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বেতন-ভাতা উত্তোলনের...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর নৃশংস হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।...
পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে, যত দ্রুত সম্ভব দেশে ফেরার আহ্বান জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের...
ভোরের আলো ফোটার আগেই কুয়াকাটায় বঙ্গোপসাগরে গঙ্গা পূজা ও গঙ্গা স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর