নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম

নোয়াখালীর চৌমুহনীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতের দিকে চৌমুহনী পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার নম্বর ওয়ার্ডের কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে ও মো. হাসান (২১) নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনের রাস্তা থেকে ওই দুই অস্ত্রধারীকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর