কুমিল্লায় সীমান্ত থেকে অস্ত্রসহ চার কারবারি আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ কেনাবেচার সঙ্গে জড়িত চার কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন সহ দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা গ্রামে অস্থায়ী পুলিশি চেকপোস্ট বসিয়ে এ তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। 

আটকরা হলেন, কুমিল্লা নগরের দ্বিতীয় মুরাদপুরের মো. রিপন (৩২), ঠাকুরপাড়ার মো. সাজ্জাদ আলম (২১), একই এলাকার মো. মোস্তফা রেজওয়ান হায়দার (২৯) ও উত্তর চর্থার কাজী আল রাব্বি (২৯)।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি এ সব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ভারত সীমান্তবর্তী বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্টে দুইটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে অস্ত্রগুলো পাওয়া যায়। পরে মোস্তফা রেজওয়ানকে জিজ্ঞাসাবাদে ঠাকুরপাড়ায় তার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ান এর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র, গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।

একাত্তর/পিএজে/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর