এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রেখে জটলা, প্রতিবাদে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১:০৬ এএম

নোয়াখালীতে রাস্তার ওপর এলোমেলোভাবে কয়েকটি ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা রেখে দেওয়ায় যানজটের সৃষ্টি হলে এর প্রতিবাদ করেন এক অটোচালক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোস্তাননগর এলাকার মহুরী মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত অটোচালকের নাম মো.সাখাওয়াত উল্ল্যাহ (৫৫)। তিনি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পাইকবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

আটক হলেন, উপজেলার হালিমা দিঘীরপাড় এলাকার ল্যাংটাবাড়ির মো. রাজু (২২) ও একই এলাকার জাহাঙ্গীর (২৪)।  

স্থানীয়রা জানান, সাখাওয়াত গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছলে দেখেন কয়েকটি ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় এলোমেলোভাবে রেখে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় তিনি এর প্রতিবাদ করেন। এ নিয়ে অটোরিকশাচালক রাজুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজিচালক জাহাঙ্গীর, মুন্না তাকে এলোপাথাড়ি কিল-ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।     

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর