মানিকছড়িতে চোলাই মদসহ তিনজন আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৪৯ এএম

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাইভেটকারে চোলাই মদ পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় ১৫০ লিটার চোলাই মদ এবং দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআই সুমন কান্তি দে। জেলার পুলিশ সুপার মুক্তা ধর অভিযানের নির্দেশনা দেন।

পুলিশ জানায়, গাড়ি দুটো থামিয়ে তল্লাশি করা হয়। এসময় নীল রঙের প্রাইভেটকারের পেছনে মালামাল রাখার বক্স থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরা ৩০টি স্যালাইনের প্যাকেটে ৯০ লিটার চোলাই মদ এবং সাদা রঙের গাড়ি থেকে ৩০টি স্যালাইনের প্যাকেটে ৬০ লিটার চোলাই মদ পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন- রাঙ্গামাটি কাউখালি এলাকার মো. মিজান (২৬), একই উপজেলার আবু তৈয়ব (২৭) এবং চট্টগ্রামের খুলশি থানার রাজীব রবি দাশ (৩০)।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ মাদক রোধে নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছে।

একাত্তর/আরএ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কোনোভাবেই থামানো যাচ্ছে না পাহাড়খেকোদের আগ্রাসন। ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে’ দিন-রাত চলছে পাহাড় ধ্বংসের মচ্ছব। গত এক বছরে এই অঞ্চলে অন্তত ৫০টি পাহাড় সাবাড় করেছে...
খাগড়াছড়িতে পিকনিকের বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়।রোববার সকালে নরসিংদী সদর থানার জেলখানার মোড় ও সোমবার সকালে শিবপুর...
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার ৭ গ্রাম হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।এর আগে মঙ্গলবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর