নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনাকালে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের থেকে লাঠি, পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ভোর রাতের দিকে উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয়ের কাছের জহির সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক মো. নাজমুল ইসলাম ওরফে রাসেল (২৩), মো. রিশাত (২২), মো. মাহফুজুর রহমান ওরফে হৃদয় (২৩), মো. শাহপরান ওরফে আয়মন (২৩), মো. মঈন উদ্দিন (২২), মো. পিয়াল হাসান (২২), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নাজিম উদ্দিন (২৪) ও মো. রাসেল (২৫)।

তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তার দলের পৃষ্ঠপোষক নাজমুল ইসলাম রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক অস্ত্র মামলার আসামি। তার নেতৃত্বে সোমবার ভোর রাতের দিকে নাশকতার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে সংঘাত সৃষ্টি ও জনমনে আতঙ্ক তৈরি করে উপজেলার ছয়ানি, জিরতলী, আলাইয়ারপুর ও আশপাশের এলাকায় ছিনতাই করতেন।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর