খাগড়াছড়িতে রাতে যাত্রীবাহী সাত বাস ভাঙচুর

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিন খাগড়াছড়িতে রাতের আঁধারে যাত্রীবাহী সাতটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন এক যাত্রী।

কয়েকটি বাসের স্টাফরা জানিয়েছেন, পুলিশের একটি গাড়ি এসকর্ট দিয়ে খাগড়াছড়ির জিরো মাইল থেকে আমাদের নিয়ে যাচ্ছিল। পথে মাটিরাঙ্গা বাইল্যাছড়ি এলাকায় হঠাৎ সড়কের ডান পাশে থাকা দুর্বৃত্তরা গাড়িগুলোতে হামলা করে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুইমারা থেকে বিজিবির পাহারায় সব গাড়ি রামগড় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। 

গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানান, রাতে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ বিভিন্ন যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে  ঢাকায় যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছালে দুবৃর্ত্তরা হামলা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে চেষ্টা চলছে।

একাত্তর/এসি
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর