ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত এক

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:৩০ এএম

ভোলায় একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝিতে বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মনির বয়াতি (৪০)। তিনি ওই এলাকার তালের আলীর ছেলে। আহতের নাম ফিরোজ।  

বোমা বানাতে গিয়ে আহতদের উদ্ধারের পর হাসপাতালের পথে। ইমেজ: একাত্তর

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এগিয়ে এসে দুই জনকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়া হয়। পরে থেকে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে আহত মনির মারা যায়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর