আইনজীবী হয়ে ২৫ বছর পর বাবা হত্যার বিচার পেলেন ছেলে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে খুন করা হয় ব্যবসায়ী। তার ছেলে নিজেই আইনজীবী হয়ে বাবার খুনের সেই মামলায় লড়ে ২৫ বছর পর বিচার নিশ্চিত করেছেন। এ ঘটনায় আদালত চার জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন সাজা দিয়েছে। 

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও  দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের আসামিরা হলেন- ইউসুফ, রনি আমীন, সোলায়মান, আবদুল হক। যাবজ্জীবন সাজার আসামির নাম রজ্জবী বিবি। সবার বাড়ি বরুড়ার পরাণপুর গ্রামে।

কুমিল্লা বারের সিনিয়র অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও নিহতের ছেলে অ্যাডভোকেট আবু নাসের জানান, জমি নিয়ে বিরোধে ১৯৯৮ সালের ২১ মে আসামিদের সঙ্গে ফার্নিচার ব্যবসায়ী শহীদ উল্লাহর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ওই দিন রাত সাড়ে আটটার দিকে আসামিরা বিরোধ থাকা জমিতে ডেকে নিয়ে শহীদ উল্লাহকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু। পরে নিহতের ভাই আমান উল্লাহ বাদি হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ জন ২০ জন সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

এদিকে ছেলে আবু নাসের জানান, বাবা খুন হওয়ার সময় পড়তেন পঞ্চম শ্রেণিতে। হত্যাকারীদের বিচারের উদ্দেশে আইনজীবী হয়ে লড়াই করে ২৫ বছর পর বিচার পেয়েছি। 

রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী এপিপি মো. নুরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আ. মমিন ফেরদৌস বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর