নোয়াখালীতে হাঁস ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের চার নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আলেয়া বেগম (৫০)। তিনি মো.সোলেমানের স্ত্রী।
নিহতের ছেলে মো.সেলিম জানান, প্রতিবেশী রেজিয়া বেগমের হাঁসগুলো আমাদের ধান খেয়ে ফেলে। এ নিয়ে মা কথা বলতে গেলে তাদের সঙ্গে ঝগড়া হয়। পরে তারা মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়
কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন।
গাজীপুরে বাসে আগুন